এইমাত্র পাওয়া

প্রধান বিচারপতি ভার্চুয়াল বিচার ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার কথা বললেন

নিউজ ডেস্ক।।

ভার্চুয়াল বিচার ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আজ সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ বেঞ্চ বসার পর এ অভিমত ব্যক্ত করেন তিনি।

ভার্চুয়াল আদালত কার্যক্রম সফল হলে সপ্তাহের পাঁচ দিনই আপিল বিভাগ বসবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান বিচারপতি। এসময় আপিল বিভাগের অপর পাঁচ বিচারপতিও তাঁদের অভিমত তুলে ধরেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সময় যুক্ত ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিনউদ্দিন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.