নিউজ ডেস্ক।।
রাজধানীর ডেমরার হাজীনগরের এসএইচএস হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিকসের মালিক শওকত হোসেন সুমন এইচএসসি পাস না করেই নিজেকে বড় ডাক্তার পরিচয় দিতেন । অবশেষে গতকাল রোববার র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ ভুয়া চিকিৎসকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহায়তায় অভিযানটি পরিচালনা করে র্যাব-৩। এতে নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
র্যাব জানায়, ভুয়া ডাক্তার সুমন প্রকৃতপক্ষে এইচএসসি পাস। প্যারামেডিক্যাল কোর্স করে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে গত তিন বছর যাবৎ ডেমরায় হাসপাতাল পরিচালনা করে আসছিলেন তিনি। এ ছাড়া শওকত ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ঢাকা মহানগরের যুগ্ম সাংগঠনিক সম্পাদক। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী একটি আসন থেকে দলটির হয়ে সংসদ সদস্য পদে নির্বাচনও করেন তিনি। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
