নিউজ ডেস্ক ।।
মার্কিন যুক্তরাষ্ট্র ফ্লোরিডায় অবস্থিত ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড রিসোর্ট দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার খুলতে শুরু করেছে। সাইটের ম্যাজিক কিংডম এবং অ্যানিম্যাল কিংডম গতকাল শনিবারই খুলেছে। অ্যাপকোট এবং ডিজনির হলিউড স্টুডিওগুলো ১৫ জুলাই থেকে খোলা হবে বলে আশা করা হচ্ছে।
তবে, এখানে বেড়াতে আসা দর্শনার্থীদের মুখোশ পরতে হবে এবং অরল্যান্ডোর কমপ্লেক্স জুড়ে অন্যান্য সুরক্ষা ব্যবস্থা মেনে চলতে হবে।
আমেরিকার প্রাদুর্ভাবের প্রথম দিকেই মার্চ মাসে ডিজনি প্রথম রিসোর্টটি বন্ধ করে দেয়। প্রথমদিকে নিউইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ায় সংক্রমণ কেন্দ্রীভূত থাকলেও তবে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি রাজ্য যেমন ফ্লোরিডাতেও কোভিড-১৯ এর ঘটনা বৃদ্ধি পেয়ে রেকর্ড সৃষ্টি করেছে।
রিসোর্ট ভিত্তিক অরেঞ্জ কাউন্টিতে কর্তৃপক্ষ ১৬,৬৩০ জন কোভিড রোগী শনাক্ত করেছেন।
তবে করোনার প্রাদুর্ভাব সত্ত্বেও শনিবার কয়েকশ লোক ডিজনি ফ্ল্যাগশিপ রিসোর্টে ঘুরতে গিয়েছেন।
এদিকে ডিজনির প্রতিযোগী ইউনিভার্সাল অরল্যান্ডো এবং সি ওয়ার্ল্ড অরল্যান্ডো কয়েক সপ্তাহ আগেই দর্শকদের জন্য খুলে দেয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
