এইমাত্র পাওয়া

আজ থেকে এবি ব্যাংকের শতাধিক কর্মীর চাকরি নেই

নিউজ ডেস্ক ।।

নভেল করোনাভাইরাসের এ দুর্যোগের মধ্যে শতাধিক কর্মীকে ছাঁটাই করেছে বেসরকারি এবি ব্যাংক লিমিটেড। চাকরিচ্যুত কমকর্তাদের তালিকা করে আগেটি একটি অফিস আদেশ জারি করেছে ব্যাংকটির কর্তৃপক্ষ, যা আজ ১২ জুলাই, রবিবার থেকে কার্যকর হচ্ছে বলে নিশ্চিত করেছে ব্যাংকটির সংশ্লিষ্ট সূত্র।

ব্যাংকটির নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, গত ৮ জুলাই, বুধবার প্রায় ১২১ জন কর্মকর্তাকে ছাঁটাইয়ের কথা জানিয়ে একটি তালিকা করা হয়। তালিকায় যাদের নাম রয়েছে তাদের আজ ১২ জুলাই, রবিবার থেকে আর কর্মস্থলে না আসার নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে ব্যাংকের নিজস্ব নিয়মে তাদের পাওনা ও তিন মাসের মূল বেতন পরিশোধ করা হবে বলে চাকরিচ্যুত হওয়া কর্মীদের উদ্দেশে অফিস নির্দেশনায় জানিয়েছে ব্যাংকটির কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে, যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের সব বকেয়া এবং পাওনা পরিশোধ করা হবে। এবি ব্যাংকের নিয়ম অনুযায়ী তাদের তিন মাসের মূল বেতন প্রদান করা হবে। সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিলে তার জন্য তিনি নিজেই দায়ী থাকবেন।

করোনার কারণে চলমান সংকটে ব্যাংকটি আর অতিরিক্ত খরচ বহন করতে পারছে না বলে কর্তৃপক্ষের দাবি। যে কারণে ব্যাংকটিকে ভবিষ্যতে টিকিয়ে রাখার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

করোনাভাইরাসের এই মহামারীর মধ্যে এর আগে বেশ কিছু ব্যাংক কর্মীদের বেতন কমানোর ঘোষণা দেয়। এবি ব্যাংক কর্তৃপক্ষও মে-জুন মাসে তার কর্মীদের ৫ শতাংশ বেতন কম দেয়। তবে তারাই দেশের প্রথম ব্যাংক, যারা ছাঁটাই প্রক্রিয়া শুরু করলো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.