রফিকুল আলম বকুল, জেলা প্রতিনিধি ।।
মেহেরপুর-২ ( গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মো: সাহিদুজ্জামান খোকন বলেছেন, কোন প্রকার শ্রমকেই খাটো করে দেখার সুযোগ নেই। শ্রমিক আমরা সবাই। শ্রমিকের মধ্যে শ্রেণী বিভাগ রয়েছে। সবাই আমরা শ্রমজীবী মানুষ। তিনি বলেন, আমার ড্রাইভিং লাইসেন্স রয়েছে। আমিও একজন শ্রমিক। নিজের গাড়ি মাঝে মধ্যে নিজেই চালাই। তিনি আরও বলেন, আমি একজন শ্রমিক হিসেবে বলছি, আসুন আমরা প্রত্যেকে প্রত্যেকের শ্রমকে মূল্য দিই।
তিনি আজ সকালে গাংনী উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, বাড়ির মা বোনসহ যারা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন তাদের শ্রমের মুল্য দিতে হবে সবাইকে । তারা বাড়িতে কাজ করেন বলেই আমরা সারা দিন বাইরে কাজ করতে পারি । তারা রান্না করেন বলেই আমরা খেয়ে বাইরে কাজ করি । আমি সেই সব মা বোনদের সম্মান জানাতে চাই । তাদের শ্রমের মুল্য দিতে হবে ।
শুক্রবার সকালে গাংনী মহিলা ডিগ্রি কলেজ চত্বরে অনুষ্ঠিত গাংনী উপজেলা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মেহেরপুর জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, মেহেরপুর জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান রানা, ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আখেরুজ্জামান, মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, উপদেষ্টা অনন্ত কুমার সাহাসহ শ্রমিক নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা। অনুষ্ঠান পরিচালনা করেন গাংনী বাজার কমিটির সভাপতি মোঃ মাহবুবুর রহমান স্বপন ।
সাহিদুজ্জামান খোকন, এমপি বলেন, করোনা পরিস্থিতির কারনে আমাদের জীবনের যাপনের গতিপ্রকৃতি পাল্টে গেছে। কর্ম ক্ষেত্রগুলোও আজ নতুনভাবে সাজাতে হচ্ছে এই পরিস্থিতিতে যারা আজ মোটরশ্রমিক ইউনিয়নের বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন ও যারা পরাজিত হয়েছেন সকলে মিলেমিশে মটর শ্রমিকদের কল্যাণে কাজ করে যাবেন। সাধারণ শ্রমিকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। শ্রমিকদের দু:খ দুর্দশায় আপনারা সবসময় পাশে থাকবেন।
আমি কথা দিচ্ছি আপনাদের সন্তান হিসেবে ভাই হিসেবে মুজিব আদর্শের একজন কর্মী হিসেবে আপনাদের পাশে থাকতে চাই । আমি কোন নেতা নই বাংলাদেশে একজনই নেতা আর তিনি হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমান । আমরা তাঁর আদর্শের একজন নগন্য সৈনিক । আমরা মাননীয় প্রধানমন্রীর নেতৃত্বে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি । গাংনীতে একটি ট্রাক স্ট্যান্ড নির্মানের এর জন্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। এছাড়া মোটর শ্রমিকদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। । অনুষ্ঠানে আওয়ামীলীগ ও অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ মোটর শ্রমিকরা উপস্থিত ছিলেন ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
