এইমাত্র পাওয়া

ফরিদপুরের শ্রেষ্ঠ ইউএনও হলেন হাসিব সরকার

মুহাম্মদ জয়নুল আবেদিন ।।

শুদ্ধাচার চর্চার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অসামান্য অবদান রাখায় ২০১৯-২০ অর্থবছরে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন সালথা ইউএনও মোহাম্মদ হাসিব সরকার।

রোববার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের হলরুমে সেরা ইউএনও নির্বাচিত হওয়ায় তাকে পুরস্কার ও সনদ প্রদান করেন জেলা প্রশাসক অতুল সরকার।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসলাম মোল্যা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম প্রমুখ।

জানা যায়, প্রতি অর্থবছরে এই পুরস্কার প্রদানের জন্য যে সূচকগুলো বিবেচনা করা হয় তার মধ্যে পেশাগত দক্ষতা, সততার নিদর্শন, কর্তব্যনিষ্ঠা, সেবা প্রদান, নেতৃত্ব দান, উদ্ভাবনী চর্চা, সেবা প্রদানে তথ্য প্রযুক্তি ব্যবহার ইত্যাদি উল্লেখযোগ্য।

এ ব্যাপার ইউএনও মোহাম্মদ হাসিব সরকার বলেন, একটা সাফল্যের পেছনে টিম ইস্যুটা বড় অবদান রাখে। সালথা উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা সম্ভব হয়েছে। আমি সারাজীবন মানুষের জন্য কিছু করতে চাই।

তিনি বলেন, যে কোন স্বীকৃতিই কাজের অনুপ্রেরণাকে বাড়িয়ে দেয়। আজকের এই অর্জন সালথার জনগণও ভাগীদার রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading