৩৮ তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে প্রথম হন আড়াইহাজারের শরিফ

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।

৩৮তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামের এস এম রুহুল আমিন শরিফ । তিনি দয়াকান্দা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

জানা গেছে, ,শরিফ দয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সর্বপ্রথম ২০০২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে “ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত হন। বৃত্তি পাওয়ার পর শুরু হয় তার সামনের জীবন। ২০০২ সালের পর থেকে মেধা তালিকায় কখনও পিছুহটেননি এই মেধাবী ছাত্র শরিফ।

এস এম রুহুল আমিন শরিফ শম্ভুপুরা স্কুল থেকে ২০০৮ সালে বিজ্ঞান বিভাগ থেকে স্কলারসিপসহ ৪র্থ বিষয় ছাড়াই জিপিএ ফাইভ পান । এর পর ২০১০ সালে উচ্চ মাধ্যমিকে ঢাকা কলেজ থেকে মেধা তালিকায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ পান। পরবর্তীতে B.Sc at Civil Engineering করেন AMIE থেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি বিষয়ের উপর মাস্টার্স করেন মেধাবী এই ছাত্র। বর্তমানে সে সেকেন্ড অফিসার হিসেবে কৃষি ব্যাংকে চাকুরী করছেন। এরই মাঝে সুখবর আসে ৩৮ তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে দেশের মধ্যে প্রথম হয়ে উত্তীর্ণ হওয়ার ।

তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যেন নিজেকে একজন আত্ম- উৎসর্গী জন প্রশাসক ও মানবতার সেবক হতে পারেন। তার উত্তীর্ণের খবরে পুরো আড়াইহাজারে বইছে আনন্দের বন্যা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.