মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারি প্রণোদনা পেয়েছেন বেসরকারি নন-এমপিও ৩৫৪ জন শিক্ষক ও কর্মচারী। ৩০ জুন মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটরিয়মে শিক্ষক ও কর্মচারীদের হাতে প্রণোদনা চেক তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ রশিদ ও উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার।
এ সময় উপজেলার নন-এমপিওভুক্ত ২৭৫ জন শিক্ষককে ৫ হাজার এবং ৭৯ জন কর্মচারীকে ২ হাজার ৫০০ করে মোট ১৫ লাখ ৭২ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়।
এ বিষয়ে ইউএনও শুক্লা সরকার বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতিতে উপজেলার নন-এমপিও ৩৫৪ জন শিক্ষক ও কর্মচারীদের জন্য দুদিন আগে আমাদের কাছে সরকারি প্রণোদনা দেয়া হয়। আজ আমরা সে অর্থ শিক্ষক, কর্মচারীদের মাঝে বিতরণ করি। সুবিধাভোগীরা একাউন্ট খুলে এই প্রণোদনার অর্থ উত্তোলন করতে পারবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
