নিউজ ডেস্ক।।
সরকারিভাবে এখন থেকে করোনা পরীক্ষা আর বিনামূল্যে করা যাবে না। এ জন্য নির্ধারণ করা হয়েছে পরীক্ষার ফি। সোমবার এ বিষয়ে পরিপত্র জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।এখন থেকে বুথে গিয়ে নমুনা দিয়ে পরীক্ষা করানোর জন্য ২০০ টাকা ফি দিতে হবে। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের জন্যও লাগবে ২০০ টাকা ফি।আর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিতে হবে ৫০০ টাকা ফি। এসব ফি সকল সরকারি হাসপাতালের ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে।
পরিপত্রে বলা হয়, বর্তমানে আরটি-পিসিআর টেস্টের মাধ্যমে করোনা পরীক্ষা বিনামূল্যে থাকায় অধিকাংশ মানুষই উপসর্গ ছাড়াই এর সুযোগ নিচ্ছিলেন।সংক্রমণ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ‘অপ্রয়োজনীয় কভিড টেস্ট’ পরিহার করার লক্ষ্যে ফি নির্ধারণ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
