নিউজ ডেস্ক।।
জাতীয় সংসদে আজ সোমবার অর্থ বিল পাস এবং ৩০ জুন মঙ্গলবার নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে ২০২০-২১ অর্থ বছরের বাজেট পাস হবে।
পাঁচ দিন মুলতবির পর কাল সকাল ১১টায় পুনরায় অধিবেশন বসছে। গত ২৩ জুন সংসদের বৈঠকে ২৯ জুন বেলা ১১টা পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়।
আজ বৈঠকে ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনার শেষ দিন। শেষদিনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট আলোচনায় অংশ নেয়ার পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সমাপনি বক্তব্য দিবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
