এইমাত্র পাওয়া

শিক্ষার মান উন্নয়‌নে বেসরকারী শিক্ষক‌দের বদলী বিষয়ক মতামত

হা‌ফেজ মোঃ গিয়াস উদ্দিন।।

বেসরকারী ইন‌ডেক্সধারী শিক্ষকদের অা‌গে পছন্দ অনুযায়ী বদ‌লি ক‌রে, প‌রে নতুন নি‌য়োগ দি‌লে দে‌শের শিক্ষা ব্যাবস্থার ক্ষ‌তি হত না, কারণ যারা চাকর‌ি কর‌তে‌ছেন তারা য‌দি নতুন নি‌য়োগে অন্য শিক্ষা প্র‌তিস্ঠা‌নে চ‌লে যান ত‌বে ঐ শিক্ষা প্র‌তিস্ঠা‌নের ঐ পদ‌টি খা‌লি হ‌য়ে থাক‌ছে , এ‌তে জা‌তির এক বিরাট ক্ষ‌তি হ‌ই‌তে‌ছে, পরবর্তী সারকুলার না পাওয়া পর্যন্ত খা‌লি পোস্ট বি‌শিষ্ট শিক্ষা প্র‌তিষ্ঠান শিক্ষক খু‌জে পায় না, বি‌শেষ ক‌রে স্কুল পর্যা‌য়ে গ‌নিত শিক্ষক,,, নবম- দশম শ্রেণীর গ‌ণিত এমন এক‌টি বিষয় যা গে‌টিজ দি‌য়ে চালা‌লে তেমন লাভ হয় না, সাধারণত সকল বিষ‌য়েরই সাব‌জেক্ট ভি‌ত্তিক শিক্ষকরাই সুন্দর উপস্থাপন কর‌তে পা‌রেন। এই অা‌লো‌কে অামার একটি পরামর্শ হলঃ

 ঐচ্ছিক বদলী করা। বিকল্প বদলী : ইনডেক্সধারীদের অভিজ্ঞতার মূল্যায়ন করা দরকার। কারণ, যারা পূর্বে নিয়োগ পেয়ে একাধিক বছর ধরে পাঠদান দিচ্ছেন তাদের শিক্ষকতা আর নতুন নিয়োগ পাওয়া শিক্ষকতা এক নয়। তারা অবশ্যই একটু হলেও অভিজ্ঞ। সুতরাং এই অভিজ্ঞতার আলোকে অভিজ্ঞ শিক্ষকদের NTRCA ‌থে‌কে নতুন নি‌য়ো‌গে উপজেলা, জেলা কোটা (ক‌ম্পিউটার প্রগ্রামার দ্বারা) দি‌য়েও বদলী করা‌নো যায়।

এতে যারা দূরে নিয়োগ পেয়ে চাকুরী করতেছে তারা নিজ উপজেলায় ফিরে আসতে পারবে। ১০০০ টাকা বাড়ি ভাড়ায় (১২৭৫০ টাকা ফ্যামিলি সহ) অন্য জেলায় চাকুরী করা কষ্টের ব্যাপার। আবার একজন চাকুরীরত ইন‌ডেক্সধারী শিক্ষ‌কের বার বার পরীক্ষা দিয়ে বেশী মার্কস তোলা এর মূল্যায়ন অভিজ্ঞতা থেকে বেশী হতে পারে না।

সুতরাং বিষয়টি NTRCA এর দা‌য়িত্বশীল কর্মকর্তারা প্রোগ্রামারকে নি‌র্দেশ দি‌লে করা সম্ভব। এভা‌বে শিক্ষায় শৃঙ্খলা আস‌বে। মূলত NTRCA এর কাজ “সুন্দর‌ সি‌স্টেম‌ে নি‌য়োগ” এর ছক তৈ‌রি ক‌রে মন্ত্রনালয়কে উপস্থাপন করা। মন্ত্রনালয় বিষয়টা তদার‌কি ক‌রে NTRCA এর কর্মকর্তা ও ক‌ম্পিউটার প্রগ্রামার‌দের নি‌র্দেশ দি‌বেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.