কারিগরিতে নতুন এমপিওভুক্ত হতে যাচ্ছেন যারা

নিজস্ব প্রতিবেদকঃ

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে (এসএসসি ভোক, এইচএসসি বিএম ও কৃষি ডিপ্লোমা) যে সকল শিক্ষক – কর্মচারী নতুন করে এমপিওভুক্ত হতে যাচ্ছেন ১২০ জন। তাদের মধ্যে এইচএসসি বিএম শাখার ৩০ জন , এসএসসি ভোকেশনাল শাখার ৭৩ জন  এবং কৃষি ডিপ্লোমা প্রতিষ্ঠানের ১৭ জন শিক্ষক – কর্মচারী রয়েছেন। তাদের মধ্যে যাদের সনদ যচাই সহ যাবতীয় তথ্য ( ২০১৮ সালের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী) প্রাথমিক যাচাইয়ে সঠিক রয়েছে তাদেরকে এমপিওভুক্তির জন্য এমপিও অনুমোদন কমিটিতে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে  যাদের যাবতীয় তথ্য ( ২০১৮ সালের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী) প্রাথমিক যাচাইয়ে সঠিক রয়েছে কিন্তু সনদ যাচাই করা নাই, তাদের সনদ যাচাইয়ের পর তা এমপিওভুক্তির সুপারিশযোগ্য মর্মে এমপিও অনুমোদন কমিটির সভায় উপস্থাপন করা হবে। এ বিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, নতুন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২০১৯ সালের জুলাই মাস থেকে বেতন-ভাতার সরকারি অংশ পাবে।
তালিকা দেখতে ক্লিক করুন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.