মো. নূরজ্জামান।।
করোনা ভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যখন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় তখন থেকে শিক্ষার্থীরা মূলত ঘরে বসেই পড়াশোনা করছিল।
বাংলাদেশ সরকার কর্তৃক সংসদ টেলিভিশনে আমার ঘরে আমার স্কুল নামে যে কার্যক্রম চলছিল তা শিক্ষার্থীদের প্রয়োজনে চাহিদা পূরণে শতভাগ সফল না হওয়ায় শিক্ষাথীদের কথা চিন্তা করে গফরগাঁও উপজেলা শিক্ষা অফিস ও গফরগাঁও উপজেলা আইসিটি শিক্ষক ফেরামের উদ্যোগে গফরগাঁও অনলাইন স্কুল খোলার চিন্তা করে ।
সে প্রেক্ষিতে গত ১৬ জুন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে উপজেলা আইসিটি শিক্ষক ফোরামের সদস্য ও আইসিটি এ্যাম্বাসেডরিদের নিয়ে একটি মিটিং অনুষ্ঠিত হয়। এরপর ১৮জুন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে উপজেলার প্রধান শিক্ষকদের নিয়ে একটি মিটিং করা হয়।

সেই মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা আইসিটি কমিটির সভাপতি মো. মাহবুব উর রহমান, সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা আইসিটি কমিটির সিনিয়র সহ সভাপতি মো, মোফাকখারুল ইসলাম।
অনুষ্ঠানে কিভাবে গফরগাঁও অনলাইন স্কুল পরিচালনা করা হবে এবং কীভাবে শিক্ষকগন ফেইজবুক অনলাইনে ক্লাস নিবেন সে বিষয়ে প্রশিক্ষণ দেন উপজেলা আইসিটি কমিটির সাধারণ সম্পাদক ও আইসিটি অ্যাম্বাসেডর মো. নূরুজ্জামান । ২১ জুন সকাল ১০ টা থেকে গফরগাঁও উপজেলা অনলাইন স্কুলের শ্রেণি কার্যক্রম শুরু হয়।
সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত প্রতিদিন ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির ৬ টি করে ক্লাস নিয়মিত পরিচালিত হয়ে আসছে। এই অনাইন ক্লাস পরিচালনার প্রধান সমন্বয়ক ও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. নূরুজ্জামান বলেন- মাত্র এক সপ্তাহ আামাদের শ্রেণি কার্যক্রম পরিচালিত হয়েছে ।

এতোমধ্যে আমরা শিক্ষার্থী ও অভিাবকদের অভুত সাড়া পাচ্ছি । প্রতিক্লাসে ভিউয়ার হচ্ছে ১৫০০ থেকে ২০০০ জন । আমরা প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মিটিং করেছি এবং সকলের সিদ্ধানের আলোকেই আমরা অনলাইন শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে উপজেলার সকল প্রতিষ্ঠান থেকে সেরা শিক্ষকদের বাছাই করে তাদের দ্বারাই ক্লাস পরিচালনা করছি। আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসরণ করে ক্লাসগুলো নেয়ার ব্যবস্থা করছি।
আমরা প্রত্যেক প্রতিষ্ঠানের প্রধানদের বলেছি তারা যেন তাদের শিক্ষার্থীদের আমাদের ক্লাসের সাথে যুক্ত করেন এবং এখানে শিক্ষকদের দেয়া বাড়ির কাজগুলো যেন ধারাবাহিক মূল্যায়ন হিসেবে নম্বর প্রদান করেন। আমাদের গফরগাঁও অনলাইন স্কুলের ফেইজবুক লিঙ্ক: www.facebook.com/gafargaononlineschool/live
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
