মোঃ মশিউর রহমান,ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি।।
কোভিট ১৯ এর সংক্রমন প্রতিরোধে দিনাজপুর ফুলবাড়ী সাংবাদিকদের সু-রক্ষার কথা বিবেচনা করে ফুলবাড়ীওয়ার্ল্ড ভিশন এডিপি‘র সহযোগীতায় ফুলবাড়ী প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক আশরাফ পারভেজ এর সঞ্চালনায় বৃহস্পতিবা সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইনিস্টিটিউট হলরুমে সাংবাদিকদের মাঝে হ্যান্ড সেনেটাইজার ও মস্ক বিতরণ করা হয়েছে।
মাস্ক বিতরণ অনুষ্ঠান ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসান। ওয়াল্ড ভিশন এডিপির এরিয়া ম্যানেজার স্বপন শিং প্রমূখ। এসময় প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
