নিজস্ব প্রতিবেদক।।
২৪ জুন ২০২০, বুধবার। ১০ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা,
জন্ম
• ১৯৮৭- ফুটবল তারকা লিওনেল মেসি।
লিওনেল মেসি ফুটবলের একজন জীবন্ত কিংবদন্তি। নিজের অসামান্য কৌশল ও নৈপুণ্যে ফুটবল দুনিয়ার সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত। জন্ম আর্জেন্টিনার ছোট শহর রোজারিওতে। বর্তমানে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অধিনায়ক। খেলেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। ২৫ বছর বয়সে তিনি লা লিগায় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ২০০ গোল করার কৃতিত্ব অর্জন করেন। ২০১৭ সালের মে মাসে তিনি বার্সেলোনার হয়ে নিজের ৫০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন। পাঁচ বার ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জিতেছেন। এখন পর্যন্ত বার্সেলোনাকে আটটি লা লিগা, তিনটি কোপা দেল রে, পাঁচটি স্প্যানিশ সুপার কোপা, চারবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেয়েছেন তিনি। এছাড়া মেসি জাদুতে দু’বার উয়েফা সুপার কাপ এবং দু’টি ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছে দলটি। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ চারটি হ্যাটট্রিকের রেকর্ডও মেসির দখলে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
