নিউজ ডেস্ক।।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে টানা প্রায় ছয় মাস অনির্ধারিত বন্ধে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরে এ বছর আর ক্লাস হওয়ার খুব একটা সময় থাকছে না। এ অবস্থায় শিক্ষার্থীদের ওপরের শ্রেণিগুলোতে ওঠার জন্য মূল্যায়নের নানা বিকল্প চিন্তা নিয়ে কাজ শুরু করেছে শিক্ষা প্রশাসন। এখন পর্যন্ত সিলেবাস কাটছাঁট করে সংক্ষিপ্ত পরিসরে মূল্যায়নের বিষয়টিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তবে করোনা পরিস্থিতির অবনতি হলে বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষার বিষয়ে ভিন্ন চিন্তাও আসতে পারে। আর পাবলিক পরীক্ষাগুলো পিছিয়ে নেওয়া হবে। পিছিয়ে যাচ্ছে একাদশ শ্রেণিতে ভর্তিও।
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হওয়া হওয়ার কথা ছিল ১ এপ্রিল থেকে। কিন্তু স্থগিত এই পরীক্ষা এখন কবে হবে, তা ঠিক হয়নি। ফলে ১৩ লাখের বেশি পরীক্ষার্থী দুশ্চিন্তায় পড়েছে। ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কমপক্ষে ১৫ দিন পর এইচএসসি পরীক্ষা শুরু হবে। আর আটকে থাকা একাদশ শ্রেণির ভর্তিও শিক্ষাপ্রতিষ্ঠান যখন খুলবে তার ১৫-২০ দিন আগে শুরু করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
