এইমাত্র পাওয়া

আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আরো দুই জন করোনা মুক্ত,মোট সুস্থ ৪৯

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থাপনায় হোম আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন COVID-19 পজেটিভ আরো দুই জন রোগী। এখন ওরা সম্পূর্ণ সুস্থ।

করোনা রুগী তো অপরাধী নয়, তবে কেন সামাজিকভাবে অপদস্ত হতে হবে? সম্পর্ক তো মনে মনেও রাখা যায়, ব্যবধান রেখেও পাশে দাঁড়ানো যায়। অনেক করোনা রুগী অভুক্ত হয়ে ঘরে আটকা আছে, আত্মীয়রাও সংক্রমণের ভয়ে এগিয়ে আসছে না।

“Get Well Soon” কার্ড নিয়ে।


কাল হয়তো আমিও আক্রান্ত হতে পারি, সেদিন আপনাকে পাশে পাওয়ার আশা করছি। করোনা রুগী তো অপরাধী নয়, তবে কেন প্রতিবেশী হিসেবে আপনাকে পাশে পাবো না?

ভালো থাকবেন। নিজের যত্ন নিবেন। আমরা অপেক্ষা করছি আপনার সুস্থতার। আপনার শক্তিশালী মনোবল এই ভাইরাসকে পরাজিত করে আপনাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে, এই কামনা করি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা করোনা মুক্ত দুই জনকে ফুল দিয়ে বরণ করতে গিয়ে এসব কথা বলেন। এখন পর্যন্ত আড়াইহাজার উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩১৭ জন, সুস্থ হয়েছেন ৪৯ জন, মৃত্যু বরণ করেছেন ২ জন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading