১৭ বছর বেতন বঞ্চিত প্রভাষক মনিরের স্বপ্নের নৌকাখানী যেভাবে ডুবেছিল

হুমায়ুন কবির হিমু।।

মো. মনিরুজ্জামান (৪৬)। একজন ভাগ্য বিড়ম্বিত   কলেজ শিক্ষক। দীর্ঘ ১৭ বছর বেতন পাবার জন্য অপেক্ষার পর সুখবরও এসেছিল। কিন্ত প্রকৃতির অমোঘ নিয়মের কাছে তিনি হার মানেন। বেতন ছাড়াই তাঁর ঠিকানা হয় না ফেরার দেশে।

মনিরুজ্জামান ওরফে আবু শুকুর নামের ওই সংগ্রামী প্রভাষক লজিং/জাইগির থাকার সুবিধা নিয়ে মনিরুজ্জামান মিরপুর পৌর এলাকারই এক বাড়ীতে থেকে মিরপুর নাজমুল উলুম ফাজিল মাদ্রাসায় ভর্তি হন। মেধাবী সাথে উচ্চশিক্ষার অদম্য ইচ্ছাশক্তি তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিষয়ে অনার্স ভর্তির সু্যোগ এনে দেয়। ছাত্রাবস্থায়ই লজিং মালিকের মেয়ের সাথে বাল্যবিয়ের পিঁড়িতে বসতে হয় তাকে।লজিং মাষ্টার থেকে হয়ে যান ঘর জামাই। বিয়ের পর পরই জন্ম নেয় এক পুত্র সন্তান।এত কিছুর পরও তিনি কৃতিত্বের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে মিরপুর মহিলা কলেজে বাংলা বিষয়ের তৃতীয় শিক্ষক হিসাবে ২০০১ সালের ৭ জুলাই যোগদান করেন।

একদিন মহিলা কলেজ ডিগ্রীতে উন্নীত হবে তিনি এমপিওভুক্তির আওতায় আসবেন,বেতন পাবেন। দিন,মাস,বছর যায়। বছর গড়িয়ে যুগ অতিক্রম করে। মহিলা কলেজের কোড পরিবর্তন হবে হচ্ছে করে আর হয় না। বাড়তে থাকে অপেক্ষার প্রহর। কলেজ কোড পরিবর্তন হয় না, পরিবর্তন হয় সরকার। সরকার যায় সরকার আসে। দেশের অন্যতম সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রী লাভ শেষে কলেজে নিয়োগ পেয়েও এমপিওভুক্ত হতে না পেরে মনিরুজ্জামানের নাম বেকারের খাতায়ই থেকে যায়। এরই মাঝে বছর আটেক আগে বেকারের সংসার না করার চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বেকার মনিরুজ্জামানকে ছেড়ে তার স্ত্রী অন্যত্র ঘর বাঁধেন।

তখন একমাত্র ছেলেকে নিয়ে মনিরকে বাড়ীতে চলে যেতে হয়।

এরই মাঝে নিয়োগ পাবার ১৬ বছর পর ২০১৭ সালে মিরপুর মহিলা কলেজ কোড পরিবর্তন হলে মনিরুজ্জামান এমপিও ধরার অনুমতি পান। ২০১৯ সালের জানুয়ারী মাস থেকেই তিনি বেতন পাবেন অনেকটাই নিশ্চিত ছিল। এরই মাঝে প্রভাষক মনিরুজ্জামান ওরফে আবু শুকুর ৩০ নভেম্বর-২০১৮ ইং রাত ৭ টায় নিজ বাড়ীতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। প্রভাষক মনির ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ৬ নং ন্যাপা ইউনিয়নের মাইলবাড়ীয়া গ্রামের মৃত মওলা বক্স মোল্লার ছেলে।

মৃত্যুকালে মনিরুজ্জামান অলিক নামের একমাত্র পুত্র সন্তান রেখে গেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.