এইমাত্র পাওয়া

যেভাবে কাটছে তারকাদের ঈদ

নিজস্ব প্রতিবেদক।।

সময় যেন থমকে গেছে করোনায়। নিজেকে এবং অন্যদের সুস্থ রাখতে ঘরে অবস্থান করছে এখন সবাই। করোনার ত্রাসে পুরো দেশ কাঁপছে। আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে।

যদিও সংক্রমণ রুখতে ইতিমধ্যেই দেশজুড়ে জারি হয়েছে লকডাউন। সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন তারকারা।তারকারাও নিজেদের মতো করে সোশাল মিডিয়ায় সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা জারি রেখেছেন। আর এই করোনাকালেই শুরু হলো রমজান মাস। পুরো মাস জুড়েই ঘরেই অবস্থান নিয়েছিল তারকারা। যাননি ঘরের বাহিরে করেননি শুটিং। এবার ঈদ কাটছে ঘরে বসে। তারকাদের ঈদ নিয়ে লিখেছেন অরণ্য শোয়েব –

শাকিল খান
সব ঈদের চেয়ে এই ঈদটা তো একদম ব্যতিক্রম। করোনা এবং দুইদিন আগে হয়ে গেলো প্রাকৃতিক দুর্যোগ আম্ফান। কারোরই তো মনের অবস্থা ভালো নয়। মানুষের এতো হাহাকার কষ্ট। এর মধ্যে ঈদটা তো কারোরই ভালো যাবে না। আমরাও তো এই অবস্থায় তাদের কষ্ট দেখে নিজেদের ধরে রাখতে পারছি না। তাই এবারের ঈদে বাড়তি কোনো আয়োজন নেই। বাসায় আছি সকাল থেকে। বাচ্চাদের সাথেই দুষ্টমি আর ঘরের রান্না খেয়েই ঈদ চলে যাচ্ছে।

জিয়াউল ফারুক অপূর্ব
এখন তো সবার মাঝেই একটা ভয় কাজ করছে। চাপা আতঙ্ক রয়েছে। ঈদ মানে খুশি কিন্তু সেই খুশি কি সবার মনে এখন আছে? একটা ভয় চেপে আছে মাথার উপর। আসলে এটা আমাদের নতুন একটা অভিজ্ঞতা সবার জন্যই। এবার বাসাতেই আছি।

স্বাভাবিকভাবেই বাসায় কোনো আত্মীস্বজন আসেনি। আমিও কোথাও যাবো না। বন্ধুদের সাথে দেখা হবে না। আসলে কেমন যে ঈদ হচ্ছে জানি না

সম্রাট
আমাদের সময়টা এখন খুবই খারাপ যাচ্ছে। এই মুহূর্তে ঈদ আনন্দ আয়োজন কারোর মাথাতেই নেই। লকডাউনের আগে থেকেই আমি বাসায় এবং মার্কেটের কাজ শেষ করেছি। আজ সারাদিন ধরেই বাসায় আছি। পরিবারের সাথে, বাচ্চাদের সাথেই সময় কেটে যাচ্ছে। আম্মা বাসায় আছেন। তিনি সবার জন্য সুন্দর সুস্বাদু মজার রান্না করেন। তাই খাই এছাড়া বাহিরে যাচ্ছি না। বাসায় আছি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.