জাতীয় কবির জন্মদিনে গুগলের ডুডল

নিজস্ব প্রতিবেদক।।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মবার্ষিকী আজ ২৫ মে। ১৮৯৯ সালের আজকের দিনে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম।

বাংলাদেশের জাতীয় কবির জন্মদিনে বিশেষ ডুডল তৈরি করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। বিশেষ বিশেষ দিন উপলক্ষে গুগল তাদের লোগো ডিজাইন করে থাকে। যেটিকে বলা হয় ডুডল। বাংলাদেশের জাতীয় কবির জন্মদিন উপলক্ষে তার ছবি দিয়ে বেশেষ ডুডলটি করা হয়েছে। টুপি ও চশমা পরা ঝাকড়া চুলের নজরুলের ছবিতে হাতে রয়েছে একটি বই। ডুডলটি আজকের দিনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.