অনলাইন ডেস্ক।।
আরও ছয় বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে নিজেকে বিশ্বসেরাদের কাতারে নিতে চান তামিম ইকবাল। ১৩ বছরের বর্ণিল ক্যারিয়ার আরও দীর্ঘ করার স্বপ্ন দেখেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। খেলে যেতে চান আরও ৬ বছর। সম্প্রতি সাবেক পাকিস্তানি ক্রিকেটার রমিজ রাজার সঙ্গে এক আলাপচারিতায় এ কথা জানান ৩১ বছর বয়সী তামিম।
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা তামিমের সামর্থ্য নিয়ে কখনোই প্রশ্ন ছিল না। তবে ক্যারিয়ারের শুরুতে অধারাবাহিকতা ছিল তামিমের বড় শত্রু। ২০১৫ সালের পর সেই শত্রুকে পরাস্ত করেন তামিম। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে গত পাঁচ বছরে ব্যাটিং গড় ৫০-এর নিচে নামতে দেননি। এখন তিন সংস্করণের ক্রিকেটেই বাংলাদেশের ব্যাটিংয়ের বড় বিজ্ঞাপন তামিম। তিন সংস্করণের ক্রিকেটেই গত পাঁচ বছরে দারুণ সফল এই বাঁ হাতি ওপেনার। রমিজ তামিমের কাছে জানতে চান তিনি আর কত দিন খেলবেন। এ প্রশ্নের উত্তরে তামিম বলেছেন আরও ৬ বছর খেলার কথা, ‘আমার মনে হয় মাঝামাঝি আছি। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ।
আমি বিশ্বাস করি আমি আরও ৬ বছর খেলতে পারব।’ তবে আরেক ধাপ উন্নতি করে নিজেকে বিশ্বসেরাদের কাতারে নিয়ে যেতে চান তামিম। ক্যারিয়ার শেষে সেরাদের দলে থাকার স্বপ্ন দেখেন তিনি, ‘আমি যদি নিজেকে অন্যদের মতো পরের ধাপে নিতে পারি, তাহলে ক্যারিয়ার শেষে খুবই খুশি হব। এখন পর্যন্ত যা করেছি ভালোই করেছি। তবে সেরাদের সঙ্গে নিজের নাম রাখতে আমাকে পরের ধাপে যেতে হবে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
