নিউজ ডেস্ক।।
দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে উমর আকমলকে গত ২৭ এপ্রিল ৩ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সে সময় এই সাজার বিরুদ্ধে আপিল না করলেও অবশেষে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন উমর।
এর আগে পিসিবির ডিসিপ্লিনারি প্যানেলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি ফজল-ই-মিরান চৌহানের বিচারে উমর আকমল সব ধরনের ক্রিকেট থেকে ৩ বছরের নিষেধাজ্ঞা পান।
যদিও জুয়াড়িদের প্রস্তাব গোপন করায় গত ২০ ফেব্রুয়ারি থেকেই সাময়িক নিষেধাজ্ঞা চলছিল উমর আকমলের। পরে গত ২০ মার্চ ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি খেলা এই প্রতিভাবান ব্যাটসম্যানের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী দুটি ধারা ভঙ্গের অভিযোগ আনে পিসিবি।
আকমলের আপিলের ১৫ দিনের মধ্যে পিসিবির সংবিধান অনুযায়ী স্বাধীন বিচারক নিয়োগ দিতে হবে। এই স্বাধীন বিচারক মামলা এবং শাস্তির পরিমাণ পর্যালোচনা করবেন।
আইসিসির অ্যান্টি করাপশন কোডের ২.৪.৪ ও ২.৪.৫ ধারায় বলা আছে, যদি কোনো ক্রিকেটার বাজিকরদের কু-প্রস্তাব জানাতে ব্যর্থ হলে পাঁচ বছরের সাজা হতে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
