নতুন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা ও বোনাসের চেক আজ

নিজস্ব প্রতিবেদক :

নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা ও বোনাসের চেক আগামীকাল ১৯ মে ব্যাংকে পাঠাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। শিক্ষক-কর্মচারীরা আগামী ২০ মে পর্যন্ত বকেয়া বেতন-বোনাসের টাকা তুলতে পারবেন।

শিক্ষক-কর্মচারীরা ২০১৯ খ্রিষ্টাব্দের জুলাই থেকে এপ্রিল মাস পর্যন্ত বকেয়া বেতন পাবেন। আর গত আগস্টে অনুষ্ঠিত ঈদুল আযহা আর আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য ঈদুল ফিতরের ঈদ বোনাস পাচ্ছেন শিক্ষকরা। এছাড়া গত এপ্রিল মাসে দেয়া বৈশাখী ভাতা টাকা বাবদ পাবেন তারা। এ প্রতিটি খাতের টাকার চেক আলাদা আলাদাভাবে ব্যাংকে পাঠানো হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.