আতিকুর রহমান:
কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি, আলিফ গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ( সিআইপি) জনাব মো.আজিজুল ইসলাম মহোদয়ের নিজস্ব অর্থায়নে ২য় বারের মতো ৫০০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে এর মধ্যে ২০০ শিক্ষার্থীর অভিভাবক ও ৩০০ এলাকার দরিদ্র পরিবার ।

উনার পক্ষ থেকে উনার ছোট ভাই আলিফ গ্রুপের পরিচালক জনাব মো. আজহারুল ইসলাম জাহাঙ্গীর সাহেব করোনা মোকাবেলায় খেটে খাওয়া মানুষ ও হতদরিদ্রদের মাঝে সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে এ ত্রান বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন দুলালপুর ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন সওদাগর , হোমনা উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব ফোরকানুল ইসলাম পলাশ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে, এম আতিকুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
