এইমাত্র পাওয়া

বাজেট মন্ত্রিসভার বৈঠকে মাত্র ১১ মন্ত্রীকে ডাকা হচ্ছে

নিউজ ডেস্ক।।

আগামী ১১ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পেশ করা হবে। আর এ উপলক্ষে বাজেট পেশের আগে বরাবরের মতো সংসদ ভবনের মন্ত্রিসভাকক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। সম্ভাব্য দুপুর ১২টায় বৈঠক অনুষ্ঠিত হবে। এ জন্য এই বৈঠকের প্রস্তুতির জন্য সংসদের সংশ্লিষ্ট বিভাগে চিঠি দেয়া হয়। চিঠি পাওয়ার পর সাধারণ ছুটির মধ্যেই কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ।

চিঠিতে উল্লেখ করা হয়, বৈঠকে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীসহ ১০ জন মন্ত্রী এবং ১ জন প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। মন্ত্রিপরিষদ সচিবসহ ১০ জন সিনিয়র সচিব/সচিব বৈঠকে উপস্থিত থাকবেন।

এ ছাড়া বৈঠককালে সহায়তা প্রদানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা বৈঠক সংশ্লিষ্ট ৪ জন, অর্থ বিভাগের ২/৩ জন এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ২৩ জন কর্মকর্তা উপস্থিত থাকবেন।

মন্ত্রিসভার বৈঠকটি সুষ্ঠুভাবে শেষ করার জন্য সংসদ ভবনে মন্ত্রিসভাকক্ষে আসবাবপত্র, বিদ্যুৎ ব্যবস্থা; মাইক্রোফোন, পাওয়ার পয়েন্টে উপস্থাপন সরঞ্জাম ও আনুষঙ্গিক ব্যবস্থা/সুবিধা প্রস্তুত রাখার জন্য চিঠিতে বলা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.