নিজস্ব প্রতিবেদকঃ
বৈশ্বিক মহামারি করোনার প্রভাবে নিম্ন-বিত্তদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব অসহায় ও কর্মহীনদের দুর্ভোগ কিছুটা লাঘবের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করেছে ভালুকার বিভিন্ন স্কুল থেকে ১৯৯৪ সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীরা।
১৮ মে (সোমবার) দুপুরে পৌরসভার হৃদয় সুপার মার্কেটে ১শত দুস্থ অসহায় পরিবারের মাঝে ১লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এস.এস.সি ৯৪ ব্যাচের শিক্ষার্থী শহীদ নাজিম উদ্দিন স্কুল ও কলেজের প্রভাষক খসরু মোহাম্মদ রনি,হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আয়েশা কবির লিপি ও আইরিন ফারহানা, আফরোজা সুলতানা মালা, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান নয়ন, মাহফুজ আহম্মেদ মাখন, আব্দুর রাজ্জাক সহ আরো অনেকে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
