নিউজ ডেস্ক।।
দীর্ঘদিনের অপেক্ষার পর স্কুল ও কলেজের তিন হাজার ৬২৬ শিক্ষক-কর্মচারী নতুন এমপিওভুক্ত হচ্ছেন । শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর এমপিও সংক্রান্ত বিশেষ সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈদের আগেই এসব শিক্ষক কর্মচারীর বেতন-ভাতা ছাড়া হবে ।
এমপিও ভুক্ত হওয়ার জন্য গত ২ মে প্রথম দফায় অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়, যা চলে ৫ মে পর্যন্ত। কিন্তু এই স্বল্প সময়ে অনেক শিক্ষক আবেদন করতে পারেননি। আবার সার্ভার সংক্রান্ত জটিলতায় অনেকে আবেদন জমা দিতে পারেননি।
জানা যায়, নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের ৩ হাজার ৬২৬ জন শিক্ষক কর্মচারীকে এমপিওভুক্ত ও স্তর পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে মাউশি অধিদপ্তর। এদের মধ্যে স্কুলের ২ হাজার ১৬৮ জন এবং কলেজের ১ হাজার ৪৫৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
মাউশি অধিদপ্তর সূত্র জানায়, নতুন এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য দ্বিতীয় দফায় আগামী ২২ মে থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, তা চলবে ৩১ মে পর্যন্ত। ৪ জুনের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা এবং ৮ জুনের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাদের আবেদনগুলো নিষ্পত্তি করতে বলা হয়েছে। ১৫ জুনের মধ্যে এমপিও আবেদনের কাজ শেষ করতে বলা হয়েছে আঞ্চলিক উপ-পরিচালকদের।
এরপর দু’চারদিনের মধ্যে কেন্দ্রীয় বৈঠক করে দ্বিতীয় দফায় এমপিও দেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
