এইমাত্র পাওয়া

ঢাবি করোনা রোগীদের জিনোম সিকোয়েন্সিং করবে

নিউজ ডেস্কঃ

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্সিং (জীবনরহস্য বা জিন নকশা) ও মানবদেহে এর ভিন্নমাত্রার প্রভাব নিয়ে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। প্রাথমিকভাবে শতাধিক রোগীর জিনোম সিকোয়েন্স করবে এই বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন সায়েন্স ভবনের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

অধ্যাপক শরীফ আখতারুজ্জামান বলেন, ‘প্রাথমিক পর্যায়ে শতাধিক রোগীর জিনোম সিকোয়েন্সিংয়ের কাজ করা হবে। তবে পর্যাপ্ত ফান্ডিং পেলে পরবর্তীতে ২০ হাজার জিনোম সিকোয়েন্স করা হবে।’ পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে এক কোটি টাকার মতো অর্থের প্রয়োজন হতে পারে বলে জানান তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.