নিউজ ডেস্কঃ
প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) মহামারীতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় নেভাদা অঙ্গরাজ্যে ৬ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা তীব্র হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
শুক্রবার (১৫ মে) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩ মিনিটে নেভাদার টোনোপাহ শহরের ৫৭ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ভূ-পৃষ্ঠের ৭ দশমিক ৬ কিলোমিটার গভীরে ছিলো বলে জানায় দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
