নিউজ ডেস্কঃ
বাংলাদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ মে) চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তারাই দেশে সর্বপ্রথম এর জিনোম সিকোয়েন্স উদঘাটন করেছে এমনটাই দাবি তাদের। এ জিনোম সিকোয়েন্স ভাইরাসটির গতি-প্রকৃতি ও প্রতিরোধের উপায় খুঁজতে সহায়তা করবে।
ড. সমীর সাহার নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটির পক্ষে সিকোয়েন্সটি জমা দিয়েছেন অনুজীব বিজ্ঞানী ড. সেজুঁতি সাহা। চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের ঢাকা ল্যাবে সম্পূর্ণ গবেষণাটি সম্পন্ন হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানায় তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গবেষণা সম্পন্নের পর নিয়মানুযায়ী তারা এ জিনোম সিকোয়েন্সটির তথ্য-উপাত্ত গ্লোবাল জিনোম ডাটাবেজ GISAID-এ জমা দিয়েছেন। খুব শিঘ্রই এ জিনোম সিকোয়েন্সটির তথ্য প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।কাজটি সম্পন্ন করতে স্বাস্থ্য অধিদফতর, আইইডিসিআর, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং চ্যান জুকারবার্গ বায়োহাব ইনিশিয়েটিভ সার্বিক সহযোগিতা করেছে বলেও জানায় চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
