এইমাত্র পাওয়া

নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৩, মোট আক্রান্ত ১১৯৫, সুস্থ ৫৩

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩৩ জন। তবে গত ২৪ ঘন্টায় কেউ মৃত্যু বরণ করেন নি। নারায়ণগঞ্জে ভাইরাসটিতে মোট ৫৩ জনের মৃত্যু হয়। একই সময়ে জেলায় ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৯৫ জনে। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৯৯ জন।

৯ মে শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রদত্ত আপডেটে জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানায়।

জেলায় এই পর্যন্ত করোনা জয় করে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৯৯ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৬৮ জন, সদর উপজেলার ২২ জন, রূপগঞ্জের ১ জন, সোনারগাঁয়ে ২ জন ও আড়াইহাজারের ৫ জন।

এই পর্যন্ত জেলায় মোট ৪১২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭ জনের। এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ৯৬২, সদর উপজেলায় ২০৫৫, বন্দরে ২৬০, আড়াইহাজারে ৪০০, সোনারগাঁয়ে ২৩১, রূপগঞ্জে ২১৩ জনের।

নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা সিটি কর্পোরেশন এলাকায় ৬৫৭ জন, সদর উপজেলায় ৪১২, বন্দর উপজেলায় ২৭, আড়াইহাজারে ৩৩, সোনারগাঁয়ে ৪৬ ও রূপগঞ্জে ২০ জন। সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৩৭ জন, সদরে ১২, বন্দরে ১, রুপগঞ্জে ১ ও সোনারগাঁয়ে ২ জন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.