অনলাইন ডেস্কঃ
সংক্রমণরোধী তিনটি ওষুধ ও মাল্টিপল স্কলেরোসিস চিকিৎসায় ব্যবহৃত ওষুধের সমন্বিত প্রয়োগ নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের তুলনামূলকভাবে দ্রুত সারিয়ে তুলতে পারে। হংকংয়ের একদল চিকিৎসক শুক্রবার এ তথ্য জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে সিএনএন।ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণাটিতে ওই চিকিৎসকরা লিখেছেন, তারা যে ওষুধগুলোর সমন্বয়ে করোনা রোগীর চিকিৎসার কথা বলছেন তা নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। কিন্তু এটিও চিকিৎসার একটি পদ্ধতি হতে পারে।
বর্তমানে রেমডিসিভির নামের একটি ওষুধকে করোনাভাইরাস চিকিৎসায় অনুমোদন দেওয়া হয়েছে। যদিও এ ওষুধটি পরীক্ষামূলক প্রয়োগের পর্যায়ে রয়েছে এখনও। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, এ ওষুধটি করোনা চিকিৎসায় ‘কার্যকর’। তবে রেমডিসিভির ওষুধটির সরবরাহ এখনও অত্যন্ত সীমিত।
ডা. ইউয়েনের সহকর্মীরা কিছু রোগীর ওপর শুধু এইচআইভির চিকিৎসায় ব্যবহৃত দু’টি ওষুধের প্রয়োগ করেন। বাকিদের ওপর এইচআইভির দু’টি ওষুধসহ সাধারণ সংক্রমণরোধী ও মাল্টিপল স্কলেরোসিস চিকিৎসায় ব্যবহৃত ওষুধের ককটেল প্রয়োগ করা হয়।
তারপরও এসব ওষুধের সমন্বয়ে উদ্ভাবিত চিকিৎসা পদ্ধতিতে আশা দেখছেন ডা. পিটার চিন-হং। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকোতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করছেন। ডা. পিটার বলেন, এই গবেষণার ফল সত্যিই স্বস্তিদায়ক। কারণ গবেষকরা দেখিয়েছেন, রেমডিসিভির ছাড়া অন্য ওষুধও করোনার চিকিৎসায় কাজ করতে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
