এইমাত্র পাওয়া

কোরআনে হাফেজকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্কঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ এলাকায় শেখ জাহেদ (১৮) নামে এক কোরআনে হাফেজকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ঘটনার পর তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ওই কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়ের ২নং ওয়ার্ডের কেজি রোডে এ ঘটনা ঘটে। নিহত শেখ জাহেদ ওই ওয়ার্ডের মুহরীরটেক এলাকার জয়নাল আবেদীন সারেং বাড়ির মো. রফিক উল্যার ছেলে। তিনি একজন কোরআনে হাফেজ ও ইলেকট্রিক মিস্ত্রি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.