মরহুম মফিজ উদ্দিন ভূইয়া ফাউন্ডেশন এর উদ্যোগে বস্ত্র ও নগদ টাকা বিতরণ

নিউজ ডেস্ক।।

আজ শুক্রবার কুমিল্লার তিতাস উপজেলার মজিদ পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মফিজ উদ্দিন ভুইয়ার শাহাবৃদ্দিস্থ বাসভবন প্রাঙ্গনে মফিজ উদ্দিন ভুইয়া ফাউন্ডেশনের উদ্যোগে করোনা ভাইরাসের কারনে কর্মহীন শতাধিক অসহায় নারী-পুরুষের হাতে নগদ অর্থ, হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী আলী হোসেন মোল্লা। মফিজ উদ্দিন ভুইয়ার বড় ছেলে আবুল কাসেম ভুইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হাজী আলী হোসেন মোল্লা বলেন, সংকির্নতার উর্ধে উঠে সামর্থবান ব্যক্তিরা অসহায় গরীব দুস্থদের সাহায্যে হাত বাড়ানো উচিত এবং এটাই বড় মানবিক কাজ। এমন একটি দুঃসময়ে এই আয়োজন করায় তিনি ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানান।

মফিজ উদ্দিন ভুইয়ার মেজো ছেলে বদিউল আলম ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম যাদু মোল্লা,সাবেক ইউপি সদস্য মোঃ খোরশেদ আলম,মোঃ শাহজাহান ভুইয়া ও বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহজামান শুভ। শাহাবৃদ্ধি গ্রামের মোহাম্মদ শাহজামান শুভ বক্তব্যে বলেন, “মরহুম মফিজ উদ্দিন ভূইয়া আমাদের গ্রামের অত্যান্ত সহজ সরল ও দয়ালু লোক ছিলেন; তিনি আমাদের আব্দুল হামিদ ভাসানী। তাঁর নামে ফাউন্ডেশনকে বেগবান করার জন্য মিজানুর রহমান ভূইয়া, নেছার উদ্দিন মানিক ভূইয়া এবং আবুল কাশেম বাবুল ভূইয়ার সুদৃষ্টি কামনা করেন’’।

করোনায় আক্রান্ত হয়ে যারা মৃত্যু বরন করেছে তাদের রূহের মাগফিরাত এবং আক্রান্তদের সুস্থতা কামনা করে দোয়ায় মুনাজাত করেন মাওলানা আবু হানিফ আনছারী। উল্লেখ্য মফিজ উদ্দিন ভুইয়া এলাকায়, বৃহত্তর দাউদকান্দি তথা জেলায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.