দেশ সেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা টাংগাইলের বিশ্ব নাথ দাস

নিউজ ডেস্কঃঃ

শিক্ষক বাতায়নে দেশ সেরা কন্টেন্ট নির্মাতা মনোনীত হলেন টাংগাইলের বিশ্ব নাথ দাস। টাংগাইল সদর উপজেলার মগড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের আইসিটি শিক্ষক বিশ্ব নাথ দাস, শিক্ষক পরিবারের সন্তান হিসেবে শিক্ষকদের মাঝে তিনি ভীষন পরিচিত, চাকরী জীবনের শুরু হতেই তিনি শিক্ষক বাতায়নের সাথে জড়িত, তিনি শিক্ষক বাতায়নে নিয়মিত ব্লগ ও কন্টেন্ট আপলোড করে আসছেন দীর্ঘ প্রচেষ্টার ফলে আজ সে এ পাক্ষিকের সেরা কন্টেন্ট নির্মাতা।১মে হতে তার ছবি ও নাম শিক্ষক বাতায়নের আর্কাইভে ভাসছে।

তিনি শিক্ষাক্ষেত্রে আইসিটিতে টাংগাইল জেলাকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছে ইতিমধ্যেই তিনি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের জন্য তৈরী করেছেন সেবামুলক প্রতিষ্ঠান সীমান্ত কম্পিউটার। যেখানে তিনি শিক্ষকদের বিভিন্ন ধরনের আইসিটি বিষয়ক সেবা প্রদান করেন। তিনি একজন জেলা এম্বাসেডর হিসেবেও কুড়িয়েছেন অনেক সুনাম। টাংগাইল অনলাইন স্কুল পরিচালনাও বিশেষ ভুমিকা রেখে চলেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.