সজল আহমেদ।।
আজ বৃহস্পতিবার সকালে খুলনা মহানগরীর শেরে বাংলা রোডে জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনের সামনে সেনাবাহিনীর করোনা জীবাণুমুক্ত করার দুটি টানেল উদ্বোধন করা হয়েছে। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক প্রধান অতিথি হিসেবে এই টানেলের উদ্বোধন করেন।
জীবাণুমুক্ত করতে পানির সঙ্গে মানুষের ব্যবহার উপযোগী মেডিসিন ব্যবহার করা হচ্ছে এ দুটি ট্যানেলে। এর ফলে সব ধরনের যানবাহন এবং মানুষের শরীরে লেগে থাকা জীবাণু নষ্ট করা সম্ভব হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মো. হেলাল হোসেন ও লেফটেন্যান্ট কর্নেল মির্জা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
