বিরামপুরে অফিসার্স ফোরামের সৌজন্যে খাদ্য সহায়তা দিলেন ইউএনও

মোরশেদ মানিক, বিরামপুর (দিনাজপুর) থেকে :

৫ মে মঙ্গলবার বিকেলে বিরামপুর পাইলট স্কুলে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা প্রশাসনের মাধ্যমে সুষ্ঠভাবে বিতরন সম্পন্ন হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাওছার আলী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আহসান রেজা বিতরন কাজে ইউএনও’কে সহায়তা করেন ।

এসময় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো: হুমায়ুন কবীরের দিক নির্দেশনায় অফিসার্স ফোরাম বিরামপুরের পক্ষে প্রফেসর আবু বক্কর সিদ্দিক ও ডা.শাহরিয়ার ফেরদৌস হিমেল, বিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, অনলাইন গনমাধ্যম পজিটিভ বিডি নিউজ ২৪ ডটকমের সম্পাদক মোরশেদ মানিক ও বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত : কোভিট- ১৯ করোনা ভাইরাসে প্রভাবে সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়া মানুষ সহ প্রান্তিক জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা প্রদানের জন্য বিরামপুর উপজেলার অধিবাসী সরকারী কর্মকর্তাগণের সংগঠন “অফিসার্স ফোরাম বিরামপুর”একটি প্রতিনিধিদল ৩০ এপ্রিল এক লক্ষ টাকা অনুদানের অর্থ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের নিকট হস্তান্তর করেন। সহায়তা প্রদানকারী বিরামপুর অধিবাসী সরকারী কর্মকর্তাগণ হলেন :

১.প্রফেসর আবু বক্কর ২. মো:হুমায়ুন কবীর যুগ্ম সচিব ৩. মো: আব্দুর রাজ্জাক উপসচিব ৪.মুনিরা সুলতানা উপ সচিব ৫. মো:আব্দুল ওয়াদুদ উপ সচিব ৬.ডা: মিজানুর রহমান সহ.অধ্যাপক ৭.ডা: আব্দুল্লা হাদি পল্লব,এম,ও ৮. মো: মাজেদুর সহ.অধ্যাপক ৯. মো: বেল্লাল হোসেন সহ.অধ্যাপক ১০. ডা. শাহরিয়ার ফেরদৌস হিমেল এম.ও ১১.ডা: মশিউর রহমান এম.ও ১২.ডা: আদনান আরাফাত এম.ও ১৩. মো:ইলিয়াস, সহ.অধ্যাপক ১৪.ড:মোনায়েম ১৫. রেজাউল হক,নির্বাহী প্রকৌশলী, এলজিইডি ১৬. মো:রেজাউল আমীন রাজু, বৈজ্ঞানিক কর্মকর্তা,তুলা উন্নয়ন বোর্ড ১৭. ডা: মৌসুমী ১৮.ডা: মিতু ১৯. মো:কবিরুল,সহ.পরিচালক, দুদক ২০. মো: ইসাহাক আলী, ফিসারিজ ফার্ম ম্যানেজার, ২১. মো: মজিদুল হক,উপজেলা প্রকৌশলী, এলজিইডি ২২.ডা: আহসান হাবিব।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.