বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার ২৩৬ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি। তাদের মধ্যে স্কুল-কলেজের ১৪৭ জন এবং মাদরাসার ৮৯ জন শিক্ষক রয়েছেন।
সোমবার (২২ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত কমিটির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয়। প্রতি বিজোড় মাসে এ সভা হয়। পদাধিকার বলে সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, স্কুল-কলেজের ১৪৭ শিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ১৫ জন, চট্টগ্রামের ৬ জন, কুমিল্লার ৬ জন, ঢাকার ৩১ জন, খুলনার ১৪ জন, ময়মনসিংহের ২৫ জন, রাজশাহীর ২৮ জন, রংপুরের ২০ জন এবং সিলেট অঞ্চলের ২ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি।
এদিকে, মাদরাসার ৮৯ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৩ জন, চট্টগ্রামের ৪ জন, কুমিল্লার ৩ জন, ঢাকার ৩২ জন, খুলনার ৫ জন, ময়মনসিংহের ৭ জন, রাজশাহীর ১১ জন, রংপুরের ২১ জন এবং সিলেট অঞ্চলে ৩ শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় এমপিভুক্ত পদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড, বিএড বা কামিল স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিওসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
