এইমাত্র পাওয়া

১৫ মে পর্যন্ত ছুটি বাড়ানো হবে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারি ছুটির মেয়াদ আগামী ১৫ মে পর্যন্ত বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে গণভবন থেকে রংপুর বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান।

শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারি ছুটির মেয়াদ আগামী ১৫ মে পর্যন্ত বাড়ানো হবে।’তিনি আরও বলেন, ‘ক্ষুদ্র থেকে বড়, সব পর্যায়ের ঋণ গ্রহীতাদের দুশ্চিন্তার প্রয়োজন নেই, পরিস্থিতি বিবেচনা করে সুদ মওকুফের বিষয়ে আবারও বসে সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘গোটা বিশ্ব এক অদৃশ্য শত্রুর মোকাবিলা করছে। করোনাভাইরাসে দেশের অর্থনীতি থমকে দাঁড়িয়েছে। এর প্রভাব পড়বে আগামীতেও। বৈশ্বিক সংস্থাগুলো এটাকে অর্থনৈতিক মহামারি হিসেবে আখ্যায়িত করেছে।’

আজ বেলা ১১টায় করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রংপুর বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলোর জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.