এইমাত্র পাওয়া

করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে আড়াইহাজারের ফজলুল হকের মৃত্যু

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আড়াইহাজার উপজেলার গোপালদী কলাগাছিয়া এলাকার ফজলুল হক (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় সময় সকালে তার মৃত্য ঘটে। তিনি উপজেলার গোপালদী বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক নজরুল ইসলামের বড় ভাই। এই ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউইয়র্ক থেকে বজলুর রহমান পিন্টু জানান, তিনি করোনায় আক্রান্ত হয়ে গত এক মাস ধরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ ওনার পরিস্থিতি খারাপ হলে তিন সপ্তাহ ধরে তাকে আইসিউতে রাখা হয় । শনিবার সকালে তিনি না ফেরার দেশে চলে যান।

জানা যায় তিনি নিউইয়র্কে আড়াইহাজার উপজেলা ওয়াল ফেয়ার ইউ এস ইনক সমিতির সাধারন সাম্পাদক ছিলেন। তার একমাত্র কন্যা ও স্ত্রী সহ তিনি দীর্ঘ ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে নিউর্য়কের কুইন্সে জ্যামাইকায় বসবাস করে আসছিলেন।

নিউইয়র্কে অবস্থিত আড়াইহাজার উপজেলা ওয়াল ফেয়ার ইউ এস ইনক সমিতির পক্ষ থেকে উনার আত্মার মাগফেরাত চেয়ে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন সমিতির সদস্য বজলুর রহমান পিন্টু ও তার পরিবারের সদস্যবৃন্দ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.