এইমাত্র পাওয়া

নারায়ণগঞ্জে র‍্যাবের ৪২ জন আইসোলেশনে

করোনাভাইরাস সংক্রমণের হটস্পট নারায়ণগঞ্জে র‌্যাবের ৪২ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১–এর ব্যারাকের চারতলা এবং শহরের পুরাতন কোর্টে অবস্থিত ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানিতে দুটি আইসোলেশন সেন্টারে তাঁদের চিকিৎসা চলছে।এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৪ র‌্যাব সদস্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি আছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আক্রান্তদের অধিকাংশের করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। নমুনা পরীক্ষায় তাঁদের করোনা পজেটিভ এসেছে। চিকিৎসাধীন র‍্যাবের সদস্যদের র‌্যাব-১১ সদর দপ্তরের মেডিকেল অফিসার, সিএমএইচ, রাজারবাগ পুলিশ হাসপাতাল ও জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন চিকিৎসা বিষয়ে পরামর্শ দিচ্ছেন। তাঁদের নির্দেশনায় র‌্যাবের সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা সুস্থ আছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.