নিজস্ব প্রতিবেদক।।
রমজান শুরু হওয়ার আগে থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি আভাস লেগেই আছে। এর মধ্যে তাণ্ডব চালিয়েছে বৈশাখীর দমকা হাওয়াও। চলতি সপ্তাহের শুরু থেকেই আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলা হচ্ছিল। হচ্ছিলও তাই।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে আগামী দুদিনও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নেত্রকোণায় ৬৩ মিমি। অন্যদিকে তাপমাত্রা সর্বোচ্চ ছিল সাতক্ষীরা ও যশোরে ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
