অসহায় মানুষের পাশে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক।।

ভয়াবহ করোনা ভাইরারাসের প্রভাবে মানুষ যখন ঘরবন্দি জীবন যাপন করছে। যার ফলে কর্মহীন হয়ে পড়েছে সমাজের অনেক মানুষ।

বিশেষ করে তৃণমূল পর্যায়ের অসহায়, দুঃস্থ, বিধবা ও কর্মহীন মানুষের মাঝে নেমে এসেছে আর্থিক কষ্ট।ঠিক সেই মূহুর্তে কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইমারজেন্সি রেসপন্স ফান্ড থেকে অগ্রাধিকারের ভিত্তিতে গত ২৮ ও ২৯ এপ্রিল ২০২০ তারিখে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি ও যদুবয়রা ইউনিয়নের মুলগ্রাম, কৃষ্ণপুর ও বিলকাটিয়া গ্রামের ৩৫টি অসহায়, বিধবা, ভূমিহীন, অসুস্থ, পঙ্গু ও দিন মজুর পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এছাড়াও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় উৎপাদিত ১টি বিস্তৃত বর্ণালীর জীবাণু নাশক ও ১টি হ্যান্ড স্যানিটাইজার ওই সকল পরিবার এবং এলাকার মানুষের মধ্যে ফ্রি বিতরণ করা হয়। এসময় ভয়াবহ করোনা ভাইরাস থেকে মুক্তিপেতে সবাইকে নিরাপদ সামাজিক দুরত্ব মেনে জীবন যাপন করার জন্য সচেতন করা হয়।রবীন্দ্র মেত্রী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জীবাণু নাশক ও হ্যান্ড স্যানিটাইজার এবং নগদ অর্থ সহায়তা বিতরণে করেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও লেখক ইমাম মেহেদী। সার্বিক সহযোগিতা প্রদান করেন সাংবাদিক প্রীতম মজুমদার।

উল্লেখ্য, ইতোমধ্যে ১০৬টি পরিবারের মধ্যে এই সহায়তা প্রদান করা হয়েছে।এছাড়াও কয়েক হাজার মানুষের মধ্যে রবীন্দ্র মেত্রী বিশ্ববিদ্যালয় উৎপাদিত হ্যান্ড স্যানিটাইজার ও জীবানুনাশক বিতরণ করা হয়েছে।

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মো. জহুরুল ইসলাম জানান, আমাদের এই প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বোচ্চ চেষ্টা করো হচ্ছে বিভিন্নভাবে মানুষকে সহযোগিতার জন্য। উল্লেখ্য, করোনা ভাইরাস মোকাবেলায় মানব সেবা প্রদানের এক অনবদ্য সঙ্গী হিসেবে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় শুরু থেকেই বিভিন্নভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.