অনলাইন ডেস্ক:
করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগকালীন পরিস্থিতিতে কর্মস্থল ত্যাগকারী কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা চেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণলয় থেকে এ সংক্রান্ত চিঠি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, করোনা ভাইরাস (কোডিভ-১৯) এর সংক্রমণ রোধে এবং এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য এ মন্ত্রণালয়ের আওতাধীন সব কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব কর্মস্থলে অবস্থান নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল।
চিঠিতে করোনা ভাইরাসের (কোভিড-১৯) এ দুর্যোগকালীন সময়ে যেসব কর্মকর্তা-কর্মচারী স্ব স্ব কর্মস্থলে উপস্থিত নেই তাদের তালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
