উহানে মাস দুয়েক আগে চীনের এক জন সাংবাদিককে আটক করা হয়েছিল। প্রায় দুই মাস নিখোঁজ থাকার পর আবার তাকে দেখা গেছে। বুধবার তিনি একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি বলেন, পুলিশ তাকে ধরে নিয়ে ‘কোয়ারেন্টাইনে’ রাখে। এরপর তার দেশের বাড়িতে তিনি আরো দীর্ঘ সময় ‘কোয়ারেন্টাইনে’ কাটান।
ভিডিও ফুটেজে লি যেহুয়া বলেন, তাকে উহানের একটি সরকারি কোয়ারেন্টাইন আবাসনে রাখা হয়েছিল। সেখানে তাকে দুই সপ্তাহ থাকতে হয়।
তিনি বলেন, সেখানে তিনি ‘নিরাপদে’ ছিলেন এবং তাকে চীনা টেলিভিশনের খবর দেখতে দেওয়া হয়েছিল। আশঙ্কার কথা হলো, আরেক চীনা সাংবাদিক চেন চ্যউশি ৭৫ দিন পরে নিখোঁজ। তার বন্ধুরা যে টুইটার অ্যাকাউন্ট চালান সেখানে বলা হয়েছে, নিখোঁজ হবার পর তার কোনো হদিস পাওয়া যায়নি। ফ্যাং বিন নামে আরেকজন সাংবাদিক যিনি উহানের ঘটনা নিয়ে রিপোর্ট করছিলেন, ফেব্রুয়ারির পর থেকে তারও আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। করোনা নিয়ে চীনের এ ধরনের লুকোচুরির মধ্যে যেহুয়ার ফিরে আসাটাকে তার সৌভাগ্যই বলতে হবে।
কোনো কিছু খোলাসা না করে যেহুয়া শুধু বলেন, ‘যারা আমার দেখাশোনা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি যারা মহামারিতে আক্রান্ত তারা সেরে উঠবেন। চীনের মঙ্গল হোক।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
