এইমাত্র পাওয়া

চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ২৪ এপ্রিল, শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়। তাই কাল শনিবার থেকে বাংলাদেশে শুরু হচ্ছে রোজা। ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার দিবাগত রাতে সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শনিবার হবে প্রথম রোজা। এদিকে, আজ রাতের এশার নামাজের পর তারাবির নামাজ শুরু হবে।

তবে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির কারণে মসজিদে ১২ জনের বেশি তারাবির নামাজের জামাতে অংশ নেয়া যাবে না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.