এইমাত্র পাওয়া

কালাপাহাড়িয়ায় প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৬২৫ পরিবার

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

সারা দেশে করোনা ভাইরাসের কারণে যে সকল কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে খাদ্য সমস্যায় আছেন সে সকল কর্মহীন জনগণের মাঝে এবং দরিদ্র মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে ৬২৫ পরিবারের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ২৪ এপ্রিল শুক্রবার পৌঁছে দেওয়া হয়েছে।

কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন এর সুদক্ষ নেতৃত্বে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এর নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত সহায়ক কমিটির সমন্বয়ে ইউপি সদস্যবৃন্দের মাধ্যমে প্রতিটি পরিবারের কাছে ১০ কেজি চাল ও ২ কেজি আলু পৌঁছে দেওয়া হয়েছে। এসময় ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিটি ওয়ার্ডে সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে চলার মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন।

চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন বলেন,বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের মহামারির কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই তাদের পরিবারের ভরণ পোষণ করা কষ্টসাধ্য হয়ে গেছে। এর আগে আমরা প্রথম ধাপে ১২৫ , দ্বিতীয় ধাপে ৫০০ এবং তৃতীয় ধাপে ১০০০ পরিবারের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বশরীরে পৌঁছে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কর্মহীন মানুষের এবং হতদরিদ্রদের জন্য উপহার হিসেবে প্রতিটি পরিবারের কাছে ১০ কেজি চাল ও ২ কেজি আলু পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত মোতাবেক আজ আমরা চতুর্থ ধাপে ইউনিয়নের নির্বাচিত ৬২৫ পরিবারের ঘরে ঘরে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি।

ইউনিয়ন বাসীর উদ্দেশ্য তিনি বলেন, আপনারা হতাশ হবেন না,কেউ অনাহারে থাকবেন না। আমরা আপনাদের পাশে আছি। সরকারের বরাদ্দকৃত ত্রাণের পাশাপাশি আমাদের নেতৃবৃন্দ নিজস্ব উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য সহযোগিতা করে আসছেন। আপনারা স্বাস্থ্য সচেতন হোন, সামাজিক দূরত্ব বজায় রাখুন,অপ্রয়োজনে বাইরে বের হবেন না।সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই মহামারী থেকে রক্ষা পাবো ইনশাআল্লাহ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী মোঃ জিকরুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মোঃ আবেদ হোসেন, ফোকাল পার্সন মোঃ জিয়াউর রহমান, উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকবৃন্দ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক এম ওবায়দুল ইসলাম বাদল, ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিউদ্দিন সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসেন বকুল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রমূখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.