এইমাত্র পাওয়া

কৃষকের ৪ বিঘা বোরো ধান কেটে দিলো হোমনা আদর্শ স্কুলের ছাত্র-শিক্ষক

অনলাইন ডেস্ক :

করোনা ভাইরাসের কারণে সারাদেশে যখন শ্রমিক সংকট কৃষক তার জমির পাকা বোরো ধান কাটতে পারছে না তখন কৃষকের পাশে এসে দাঁড়িয়েছেন কুমিল্লার হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, স্কাউট সদস্য, শিক্ষার্থী ও শিক্ষকরা, তারা বিনামূল্যে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন।

আজ শুক্রবার সকালে পৌর এলাকার কৃষক ফিরোজ মিয়ারসহ আরোও দুই কৃষকের মোট ৪ বিঘা জমির ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছে তারা।

ধান কাটা অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, পৌর মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান, কাউন্সিলর লিটন মিয়া,সহকারী শিক্ষক আমিনুল ইসলাম সহ প্রায় ৫০ জন শিক্ষার্থীবৃন্দ।

এই ধান কাটার কার্যক্রম অব্যাহত থাকবে যতদিন ধান কাটা শেষ না হয় জানান হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.