সাধারণ ছুটিকালীন সীমিত পরিসরে অফিস খোলা রাখা যাবে

নিজস্ব প্রতিবেদক।।

৫ মে পর্যন্ত সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় ।

৫ মে পর্যন্ত সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় । প্রজ্ঞাপনে বলা হয়েছে,
সাধারণ ছুটিকালীন ঢাকাসহ সকল বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে নিম্নবর্ণিত ১৮ মন্ত্রণালয় এবং বিভাগ-এর অধীনস্ত দপ্তরসমূহ সীমিত পরিসরে খোলা রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রধামন্ত্রীর কার্যালয়, মন্ত্রীপরিষদ বিভাগ,বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, তথ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ওশিশু বিষয়ক মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়।

এছাড়া অন্যসকল সরকারি অফিসের কর্মকর্তাগণ ছুটি চলাকালীন নিজ নিজ কর্মস্থলে আবিশ্যিকভাবে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

http://www.educationbangla.com/media/PhotoGallery/2019March/o20200423084255.jpg


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.