নিজস্ব প্রতিনিধি।।
করোনা ভাইরাসের প্রকপের কারণে জাতীয় সংসদ টেলিভিশনে মাধ্যমিক স্তরের পাঠদান সম্প্রচার করা হচ্ছে। রোববার (১৯ এপ্রিল) মাধ্যমিকের দুটি ধাপে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের ১০টি ক্লাস সম্প্রচার করা হবে। বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ২টা ২৫ মিনিট পর্যন্ত চলবে এসব ক্লাস। তবে শুরুতে জাতীয় সংঙ্গীত ও করোনা ভাইরাস সম্পর্কে সতর্কতা ও করণীয় প্রচার করা হবে।
জানা গেছে, গত ২৮ মার্চ টেলিভিশনের ক্লাস সমূহের সময়সূচি প্রকাশ করা হয়। করোনা ভাইরাসের কারণে ছুটির সময়ের ঘাটতি পূরণে প্রথম ধাপে গত ২ এপ্রিল পর্যন্ত শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) রুটিন প্রকাশ করে। প্রতি সপ্তাহে নতুন ক্লাস রুটিন প্রকাশ করছে মাউশি। শিক্ষা প্রতিষ্ঠান যতদিন বন্ধ থাকবে ততদিন টেলিভিশনে ক্লাস সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে।
জানা গেছে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বন্ধের মধ্যে রাজধানীর ঢাকার সুনামধারী শিক্ষকদের দিয়ে প্রজেক্টরের মাধ্যমে সিলেবাস অনুসারে ক্লাস রেকর্ডিং করা হয়েছে। শুরুতে মাধ্যমিকের সম্প্রচারিত টেলিভিশন পাঠদান সকাল ৯টা থেকে শুরু করে দুপুর ১২টা পর্যন্ত আটটি বিষয়ের শ্রেণি ক্লাস প্রচার করা হয়। গত দুই সপ্তাহ থেকে সকালে প্রাথমিকের ক্লাস সম্প্রচার শুরু হওয়ায় মাধ্যমিকের ক্লাস বেলা ১১টা থেকে শুরু করে দুপুর সোয়া ২টা পর্যন্ত প্রচার করা হচ্ছে। প্রতিটি ক্লাস ২০ মিনিট করে প্রচার হবে, তার সঙ্গে প্রতিদিনের শিক্ষার্থীদের জন্য হোম ওয়ার্ক (বাসার কাজ) দেয়া হবে। পরদিন তা টেলিভিশনের স্কিনে সঠিক উত্তরগুলো দেখানো হবে। সেদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রচার হওয়া ক্লাসগুলো পুনঃপ্রচার করা হবে।
পাশাপাশি টেলিভিশনে প্রচার হওয়া সব ক্লাসগুলো কিশোর বাতায়নে দেয়া হবে। শিক্ষার্থীরা যেকোনো সময়ে তা দেখতে পারবে। সেখানে নানা ধরনের কুইজের মাধ্যমেও শিক্ষার্থীরা খেলার ছলে শিখতে পারবে বলে জানা গেছে। গতকাল শনিবার প্রথম দিনে মাধ্যমিকের আটটি ক্লাস হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) যা থাকছে মাধ্যমিকের ক্লাসে : ষষ্ঠ শ্রেণির গণিত ও বাংলা বিষয়ের শ্রেণি কার্যক্রম বেলা ১১টা ৫ মিনিট শুরু হয়ে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে। সপ্তম শ্রেণির গণিত ও বিজ্ঞান বিষয়ের ক্লাস সকাল ১১টা টা ৪৫ মিনিট থেকে ১২টা ২৫ মিনিট পর্যন্ত, অষ্টম শ্রেণির বাংলা ও বিজ্ঞান বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে ১২টা থেকে ১টা ৫ মিনিট পর্যন্ত, নবম শ্রেণির গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ের শ্রেণি কার্যক্রম ১টা ৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত এবং দুপুর ১টা ৪৫ থেকে ২টা ২৫ পর্যন্ত দশম শ্রেণির ইংরেজি ও রসায়ন বিজ্ঞান বিষয়ের ক্লাস সম্প্রচার করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
